• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘এগোতে হবে রাজনৈতিক-ধর্মীয় মূলবোধে’


প্রকাশ:  ২১ মার্চ ২০২৫, ০৭:০২ পি.এম.
শেয়ার করুন 0
‘এগোতে হবে রাজনৈতিক-ধর্মীয় মূলবোধে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রান্ত করছি।আপনারা সবাই জানেন যে, একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে বিতাড়িত করে আজকে একটা অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং নতুন একটা গণতান্ত্রিক পার্লামেন্ট ও সরকার গঠিত হবে সেই প্রত্যাশা নিয়ে গোটা জনগন অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, এই সময়টা আমরা সবাই যে যেখানে আমি আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা আমরা পালন করব।আমরা যারা রাজনীতি করছি তারা, আমরা যারা বিভিন্ন পেশাতে আছি তারা, যারা বিভিন্নভাবে সরকার অথবা জনগনের সাথে সম্পৃক্ত আাছি তারা সবাই এমন ভাবে কথা বলব, কাজ করব তা যেন গণতন্ত্রের উত্তরণের পথকে সুযোগ করে দেয়।’

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, রাষ্ট্র ব্যবস্থা যে ভেঙ্গে পড়ছে। সেই কারণে আমরা প্রায় দুই বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমরা সংস্কারের জন্যে ৩১ দফা কর্মসূচি জাতির কাছে দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা আছে সেগুলো আমরা মনে করি যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য, পরিবর্ধনের জন্য, খাপখাওয়ানোর জন্য। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছেন…আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবগুলোকে আমরা পরীক্ষা করছি এবং আমাদের মতামতগুলো সেভাবে উপস্থাপিত করছি। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের জনগনের রাজনৈতিক ঐহিত্য, তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি সব কিছুকে সামনে রেখেই আমাদেরকে এই সামনের দিকে সংস্কার এবং এগিয়ে যাওয়া পথকে বেছে নিতে হবে।”

ফখরুল বলেন, ‘শুধুমাত্র অলিক ধারণা থেকে বিভিন্ন ইউটিউবিয়ান চিন্তা থেকে চিন্তাভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না অথবা আবেগের মধ্য দিয়ে চিন্তাভাবনা করলে সমস্যা সমাধান করা যাবে না। আমাদের বাস্তববাদী চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যেই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে।’

‘সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার’

মির্জা ফখরুল বলেন, ‘এখন সমস্যা সমাধানের জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান দরকার। প্রয়োজনীয় যে সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে সবচেয়ে বড় উইজডমের কাজ। এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার একই কথা বলছেন যে, আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই, আমরা যেন সঠিক পথে পরিচালিত হই এবং এমন কোনো ব্যবস্থা না নেই যা আমাদেরকে ক্ষতিগ্রস্থ করে। বিশেষ করে উনি(তারেক রহমান) গত পরশু যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে উগ্রবাদের যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে এই ধরণের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ বিঘ্নিত করবে। আমরা যেন সেই পথে কোনো মতেই এগিয়ে না যাই।’

ইফতার অনুষ্ঠানে সাংবাদিক শফিক রেহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক এএসএম ফায়েজ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যবসায়ী সালাহ উদ্দিন আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ ও  সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য রাখেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক, উলামা-মাশায়েখ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা এই ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসুর মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম পিন্টু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এএম আবদুল হালিম, ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি