• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শেখ হাসিনা

নব্য ফ্যাসিবাদীরা জাপাকে ‘ব্ল্যাকমেইল’ করছে- জিএম কাদের


প্রকাশ:  ২১ মার্চ ২০২৫, ০৭:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
নব্য ফ্যাসিবাদীরা জাপাকে ‘ব্ল্যাকমেইল’ করছে- জিএম কাদের

রংপুর প্রতিনিধি
শেখ হাসিনার পর এখন নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে। তার মতো করেই নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ‘ব্ল্যাকমেইল’ করছে এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার ব্ল্যাকমেইলের কারণে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখনও মুখ বন্ধ রাখতে নব্য ফাসিবাদরা জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে। একইভাবে ২০১৪ সালে আমার দুর্নীতি বের করতে অনুসন্ধান চালানো হয়েছিল। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

পুলিশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, এখন সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা চলছে। এরপর দেশে মানুষকে কে নিরাপত্তা দেবে? এ সময় সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বাদ দিয়ে জোড় করে নির্বাচন করতে চাচ্ছে। এমনটা হলে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জাতীয় পার্টি নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি