• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফাঁকা হচ্ছে ঢাকা

লম্বা ছুটিতে ঘরমুখো মানুষ


প্রকাশ:  ২২ মার্চ ২০২৫, ০৪:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
লম্বা ছুটিতে ঘরমুখো মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঈদের বাকি এখনও এক সপ্তাহের বেশি। কিন্তু, এইরমধ্যে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় না থাকলেও অনেকে স্ত্রী সন্তানদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। সড়ক-নৌ ও রেলের আগাম টিকেট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার লম্বা ছুটি থাকায় একসাথে যাত্রী চাপ কম হবে তবে পোশাক কারখানা ছুটির ওপর নির্ভর করবে পরিস্থিতি। 

দুয়ারে এখনও কড়া নাড়েনি ঈদের পূর্ব সময়। অন্তত আট থেকে নয়দিন পর ঈদুল ফিতর। তবুও, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে নগরবাসী। বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ায় বাড়ি পথ ধরেছেন কেউ কেউ। একটু আগেভাগে গ্রামে যেতে পারায় বেশি খুশি শিশুরা। 

এদিকে চাকরিজীবীদের অনেকেই ঈদের শেষমুহূর্তে যাত্রাপথের ভোগান্তি এড়াতে স্ত্রী সন্তানদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। 

রেলের আগাম টিকেট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার, সোমবার থেকে শুরু হবে সেই টিকেটের যাত্রা।

সড়ক পথের চিত্রটাও রেলপথের মত। বাড়তি কোনো চাপ নেই সায়েদাবাদ টার্মিনালে। চার বিভাগের কয়েক লাখ মানুষ ঢাকা ছাড়বে এই পথে। 

চালক শ্রমিকরা বলছেন, যাত্রী চাপ হবে ২৭ থেকে ২৯ মার্চ এই তিনদিন। 

২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। এরপর শুক্র-শনি, তারপর ঈদের ছুটি। সব মিলিয়ে ১১ দিনের লম্বা ছুটি হতে যাচ্ছে এবারের ঈদে। তবে পোশাক কারখানা ছুটির ওপর নির্ভর করবে ঈদ যাত্রা ভোগান্তি না-কি স্বস্তির হবে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক