• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সেই যুব মহিলা লীগের নেত্রীসহ তিনজন রিমান্ডে


প্রকাশ:  ২২ মার্চ ২০২৫, ০৭:০৮ পি.এম.
শেয়ার করুন 0
আদালতে যুব মহিলা লীগ নেত্রী মোছা. লাবনী চৌধুরী
আদালতে যুব মহিলা লীগ নেত্রী মোছা. লাবনী চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরীসহ তিনজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।অন্য দুই আসামি হলেন মো. রাজু আহমেদ ও মো. সিরাজুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকের একটি মিছিল বের হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেন। পরে গতকাল সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে ‘শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার মানি না মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া আরও উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি করেন। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা