• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ড্যাবের কমিটি বিলুপ্ত করল বিএনপি


প্রকাশ:  ২৪ মার্চ ২০২৫, ০২:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ড্যাবের কমিটি বিলুপ্ত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিলুপ্ত ঘোষণার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটি আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে। নিম্নে বর্ণিত নেতাদের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ড্যাব এর সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 
 
কমিটি যারা আছেন:

১। ইসমাইল জবিউল্লাহ
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -আহ্বায়ক

২। বিজন কান্তি সরকার
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -সদস্য
 
৩। অধ্যাপক ড. মামুন আহমেদ
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -সদস্য
 
৪। এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -সদস্য
 
৫। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য
 
৬। অধ্যাপক লুৎফর রহমান
প্রো-ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয় -সদস্য
 
৭। ডা: রফিকুল ইসলাম
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য
 
৮। ডা: এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)
সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য

৯। ডা: পারভেজ রেজা কাকন
সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য
 
১০। ডা: শাহ মোহাম্মদ আমান উল্লাহ
সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাব এর যুগ্ম মহাসচিব -সদস্য
 
১১। ডা: এরফান আহমেদ সোহেল
সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাব এর ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক -সদস্য
 
১২। ডা: মোস্তফা আজিজ সুমন
সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -সদস্য

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী