• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নাহিদ ইসলাম

‘নির্বাচনের পর সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে নিশ্চয়তা নেই’


প্রকাশ:  ২৮ মার্চ ২০২৫, ১০:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি
অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা মনে করি জুলাই গণ–অভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে নির্বাচন–পরবর্তী সময়ে যে সরকার আসবে, তারা যে সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে, সে নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।’

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের স্টেশন বাজার এলাকায় বিজয় সৌধ চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হন আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টিকে তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই দল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে। তিনি আরও বলেন, ‘আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্যই এই গণ–অভ্যুত্থান হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এত মানুষ জীবন দিলেন? কেন এত মানুষ রক্ত দিলেন?’ অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির দাবি জানান তিনি।

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের মানুষের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এস এম সাঈদ মোস্তাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, মুখপাত্র টি এম মুশফিক সাদ, আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল, ফজল হোসেন, মহসিন রেজা প্রমুখ বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি