• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঈদযাত্রা

স্বস্তিতে বাড়ির উদ্দেশে যাত্রীরা


প্রকাশ:  ২৯ মার্চ ২০২৫, ১২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
স্বস্তিতে বাড়ির উদ্দেশে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক 

ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। ইতোমধ্যেই নাড়ির টানে রাজধানী ছেড়ে গেছেন অনেকে। কেউ আবার নিজ এলাকায় যাবেন আজ। ঈদযাত্রায় এবার ভিন্ন আবহ দেখা গেছে বাস-ট্রেন-লঞ্চে। স্বস্তি নিয়ে যাত্রা শুরু করেছেন অসংখ্য মানুষ।

শনিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাসস্ট্যান্ডে দেখা গেছে এমন চিত্র।

সকাল ৮টা পর্যন্ত ৯টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে ঢাকা। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে রওনা করায় যাত্রীদের মাঝে দেখা যায়নি ভোগান্তির রেশ। যারা আগেই টিকিট কেটে রেখেছেন, তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি জানিয়েছেন।

তবে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই উঠে পড়েছেন ছাদে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। সারাদিনে মোট ৫১ টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

সদরঘাট নৌ-টার্মিনাল এলাকায় ভিড় করছেন দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সদরঘাট টার্মিনাল ও পন্টুন এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের দু’দিনের মতো বাকি থাকতেই ডেক ও কেবিনে পরিপূর্ণ যাত্রী থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও শ্রমিকরা।

লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনের শুরুতেই পন্টুনগুলোতে নৌপথে বাড়িফেরা যাত্রীদের উপস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি। সকালে চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, হাতিয়া ও পটুয়াখালীগামী পন্টুনে বেশ ভিড় দেখা যায়।

তবে, সড়কপথে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। ভোর থেকে রাজধানীর মহাখালী-গাবতলীসহ একাধিক বাস টার্মিনালেও দেখা গেছে যাত্রীদের ভিড়। সড়কে জ্যামও কিঞ্চিত বেড়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক