• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় ও চাঁদাবাজি হবে না: সড়ক সচিব


প্রকাশ:  ২৯ মার্চ ২০২৫, ০৬:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

শনিবার (২৯ মার্চ) গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে ঢাকা শহরের সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সিনিয়র সচিব বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, বিআরটিএ-এর কর্মকর্তা, পুলিশ, শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে একযোগে বসে আমরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এবারের ঈদযাত্রায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না; অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না; ছিনতাই, চুরি, ডাকাতি হবে না; মলম পার্টির উপদ্রব থাকবে না; সর্বোপরি মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঘরে ফিরে যাবে এবং একইভাবে আসার সময় আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাব।

বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সড়ক সচিব বলেন, প্রতিটি বাস টার্মিনালে বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়াও পুলিশ ও র‌্যাবের টিম সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। বাড়তি ভাড়া আদায়সহ যাত্রীদের সব সমস্যার সমাধানে অভিযোগ পাওয়া মাত্রই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সবশেষে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন সড়ক সচিব।

পরিদর্শনকালে বিআরটিএ-এর চেয়ারম্যান (গ্রেড-১) মো. ইয়াসীন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার