• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ


প্রকাশ:  ১ এপ্রিল ২০২৫, ১২:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ

নিজস্ব প্রতিবেদক 

ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। হুড়োহুড়ি আর যানজটের ঝক্কি এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানান যাত্রীরা। তবে কমিউটার ট্রেনের টিকিটের ক্ষেত্রে ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। আর বাস টার্মিনালে ভিড় থাকলেও বাসের সংখ্যা কম।

মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন কমলাপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা কমিউটার ট্রেনের টিকেটের জন্য। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে দেড় থেকে তিন ঘন্টা পর্যন্ত। কেউ যাবেন নেত্রকোনা, কেউবা কিশোরগঞ্জ। যাত্রীর সংখ্যা বেশি থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়ে ছিলো নানা অভিযোগ।

তবে রেল কর্তৃপক্ষ বলছে, সকলকে সুযোগ করে দিতেই তারা প্রতি পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দিচ্ছেন। সাথে দেয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট।

কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তঃনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম। ঢাকায় ফেরা ট্রেনেও দেখা যায়নি খুব একটা যাত্রী চাপ।

বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয়। তবে ছিল না অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা। লম্বা ছুটি হওয়ায় ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা মানুষের ভিড় থাকবে বলে আশা কাউন্টার মালিকদের।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক