• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী


প্রকাশ:  ২ এপ্রিল ২০২৫, ১০:১৬ পি.এম.
শেয়ার করুন 0
জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :  

দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজে সাবেক শিক্ষার্থীদের ২০০১ থেকে ২০২৪  ব্যাচদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২ এপ্রিল)  বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার ১ নং রশিদাবাদ ইউনিয়নের ভাটগাও গ্রামের  জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজএ পুর্নমিলনী ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অএ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ মজিবুর  রহমান।

অনুষ্ঠান উদ্বোধন করেন জিয়া উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউদ্দিন  ও অত্র  স্কুল এন্ড কলেজের ও শিক্ষক , শিক্ষিকারা ।
 
সঞ্চালনায় ছিলেন জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ২০০১ সালের এসএসসি ব্যাচ মোঃ এনামুল হক (সোহাগ) পুলিশ কর্মকর্তা ।

পূনর্মিলনী উপলক্ষে ৫ শতাধিক প্রাক্তনদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে পরিচিত মুখগুলোকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্কুলের পড়াশোনা চলাকালীন পরিচিত সব মুখ গুলোকে একসাথে দেখতে পেয়ে অনেকেই উল্লাসে মেতে উঠেন।

এ সময় একজন সাবেক ২০০৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী  মো ওমর সিদ্দিক রবিন বলেন, এ পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। স্কুলের জীবনের পুরনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে ছাত্র জীবনে চলে এসেছি। তাই শিক্ষা জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে। অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা খুঁজে পাবে প্রতিষ্ঠিত হওয়ার  অনুপ্রেরণা। আনন্দ-উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনী প্রাণবন্ত ছিল। এ যেন মিলন ও ঐক্যমন্ত্রের বহির্প্রকাশ। যা চিরকাল অমর হয়ে থাকবে।

আরেকজন ২০০৯ সালের এসএসসি ব্যাচের  শিক্ষার্থী  সুমন চন্দ্র পাল বর্তমানে (পরিবার পরিকল্পনার পরিদর্শক ) বলেন, অনেকের সঙ্গে দেখা হলো প্রায় একযুগ, বা তারও বেশি সময় পরে। যাদের সঙ্গে কাটিয়েছি জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো, তাদের অনেককে দেখে খুবই ভালো লাগছে। সবাই স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। কোনো সমস্যা কিংবা সহায়তায় আমরা একত্রিত হয়ে যেন কাজ করতে পারি সেটার চমৎকার একটি প্ল্যাটফর্ম হবে এই অনুষ্ঠান থেকে সেই প্রত্যাশা করি।

সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনি কমিটির ২০০১ সালের এসএসসি ব্যাচের আহ্বায়ক এনামুল হক (সোহাগ ) বলেন , প্রত্যেক বছরে ঈদ পুনমির্লনী থাকবে ইনশাআল্লাহ। আর আমি এও বিশ্বাস করি নবীন শিক্ষার্থীরা তাদের সুযোগ্য নেতৃত্ব দ্বারা সুন্দর ভবিষ্যৎ অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের সঙ্গে সব শিক্ষার্থী একটা সুন্দর মুহূর্ত কাটে ।

এতে সবাই অফুরান প্রাণশক্তি ফিরে পায়। ঈদ পুনমির্লনী যেন জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক বর্তমান ও প্রতিষ্ঠিত সূর্যমুখদের একত্রিত করেছে।

এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সহকারী শিক্ষক,‌ শিক্ষিকা  ও অত্র স্কুল এন্ড কলেজর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো: মজিবুর রহমান।

ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু