• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা


প্রকাশ:  ৪ এপ্রিল ২০২৫, ১১:৪৯ এ.এম.
শেয়ার করুন 0
থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

ভিওডি বাংলা ডেস্ক রিপোর্ট

ব্যাংককে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৪ এপ্রিল) বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকে মিলিত হন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এ তথ্য জানান। এই বৈঠকের পরে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

এর আগে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এতে অংশ নিয়েছেন ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কাসহ সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা।

এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হলো সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা জোরদার করা, যাতে একসঙ্গে নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস