• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অপরাধ করলে কাউকে ছাড় দেবে না বিএনপি : মজনু


প্রকাশ:  ৬ এপ্রিল ২০২৫, ১১:০৭ পি.এম.
শেয়ার করুন 0
অপরাধ করলে কাউকে ছাড় দেবে না বিএনপি : মজনু

নিজস্ব প্রতিনিধি

অপরাধ করলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু।

রোববার (৬ এপ্রিল) ফেনীতে ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, যারা অপকর্ম করবে তারা কেউ ছাড় পাবেনা। বিএনপি জনগণের দল, মানুষ যাতে বিএনপির উপর আস্থা রাখে সেটা লক্ষ রাখতে হবে।

যারা অপকর্ম করবেন তাদের পাশে আমরা থাকবো না উল্লেখ করে মজনু বলেন,  এরা আসলে দলের লোক না,  আমাদের লোক হলে অপকর্ম করত না ৷ মানুষের মনে আমাদের আস্থা তৈরি করতে হবে তাহলে মানুষ পাশে থাকবে। যারা মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারবে তারাই আগামীতে নেতৃত্ব দিবে।

এসময় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আপনারা কি করছেন,  আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য বিএনপির এখানে প্রতিনিধি আছে। আপনারা ভাল কাজ করলে পুরস্কৃত করা হবে খারাপ কাজ করলে বহিষ্কৃত হবেন।

তিনি আরও বলেন,  অনেকদিন পর ঈদের আনন্দটা আমরা একসঙ্গে উপভোগ করতে পেরেছি এজন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া । গত ১৬ বছরে আমি প্রায় ৬ বারের বেশি জেলে ছিলাম। কোরবানি ঈদে জেলে থাকতে হয়েছে। 

এসময় পরশুরাম মির্জা নগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্ধ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মিনহাজ/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি