• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু


প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৫, ১১:০৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। আজ থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে কোচিং সেন্টার বন্ধ রাখা, প্রশ্নফাঁস, গুজব ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৬৭ হাজার

গেল শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় এক থেকে একাধিক বিষয়ে যারা ফেল করেছিল, তারা এবার সেসব বিষয়ে পরীক্ষা দেবে। এমন পরীক্ষার্থীর সংখ্যা এবার ২ লাখ ৬৭ হাজার ৯৫ জন। এ ছাড়া মানোন্নয়নের জন্য নতুন করে পরীক্ষায় বসবে ১ হাজার ৮২৩ জন।

এবার এক বিষয়ের পরীক্ষা দেবে এমন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯০১ জন। দুই বিষয়ে পরীক্ষা দেবে ৩৭ হাজার ৯ জন। তিন বিষয়ে পরীক্ষা দেবে ১০ হাজার ২১৪ জন এবং চার বিষয়ে পরীক্ষা দেবে ২ হাজার ৫৭৯ জন।

অন্যদিকে সম্প্রতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা পিছিয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত সূচি অনুযায়ী, ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুরু হওয়া এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে এরই মধ্যে ১৪টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

৩৫ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস, গুজব এবং অসাধু কার্যকলাপ রোধে সরকারের নির্দেশনায় দেশের সব কোচিং সেন্টার ৩৫ দিনের জন্য বন্ধ থাকবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে। একই সঙ্গে সুন্দর পরিবেশ বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো ধরনের ফটোকপি মেশিন চলানোর ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

চলতি বছরের এসএসসি ও এসএসসি ভোকেশনাল, দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু