• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা


প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৫, ০২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ভারত বাংলাদেশের রফতানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারত হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করবো। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এক আদেশ জারি করে বাংলাদেশকে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করা যেতো।

কিন্তু মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সিবিআইসি হঠাৎ করে ওই আদেশ বাতিল করে। ফলে এখন থেকে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যেতে পারবে না। এমনকি বর্তমানে যেসব পণ্যবোঝাই যানবাহন ভারতের ভেতরে অবস্থান করছে, সেগুলোকে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস