• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্ট


প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পি.এম.
শেয়ার করুন 0
৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
আগামী ৮ আগস্ট ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে, ২৭ জুন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে চাকরিপ্রার্থীদের দাবির মুখে পিএসসি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। গত ১০ এপ্রিল জানানো হয়, আগস্টের শুরুর দিকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তার ধারাবাহিকতায় আজ নতুন তারিখ চূড়ান্তভাবে প্রকাশ করা হলো। এদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।

২০২৪ সালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

বর্তমানে ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং সদ্য ঘোষিত ৪৭তম বিসিএস মিলিয়ে চারটি বিসিএসের কার্যক্রম একসঙ্গে চলছে। এর মধ্যে কোনো কোনোটি সাড়ে তিন বছর ধরে প্রক্রিয়াধীন।

এসব জটিলতা নিরসনে পিএসসি নিয়েছে কিছু নতুন পরিকল্পনা। লক্ষ্য হলো—প্রতিটি বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে সম্পন্ন করা। সেই সঙ্গে বিসিএসের পাঠ্যসূচি সংস্কার এবং পরীক্ষার গতি ও স্বচ্ছতা নিশ্চিত করতেও কাজ করছে কমিশন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেডিকেল অফিসার নিচ্ছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল
ছবি: সংগৃহীত
বিজিবিতে ১৭৪ অসামরিক পদে নিয়োগ
ছবি: সংগৃহীত
৭ পদে ৫৭৫ কর্মী নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়