• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ে আবদ্ধ ছিল


প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেয়া একটি নাম। যেখানে দেশের আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, সেখানে কোনো মঙ্গল থাকতে পারে না। বরং এখন যেটি হচ্ছে সেটিই আসল মঙ্গল, কারণ এখানে সবাই অন্তর্ভুক্ত, কেউ বাদ নেই। এছাড়া, শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ে আবদ্ধ ছিল, যা এখন ভেঙে গেছে বলেও মনে করেন তিনি।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, একটি বিশেষ গোষ্ঠি আওয়ামী ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছিল। আমরা তাদের রাজনৈতিকভাবে যেমন পরাজিত করেছি, তেমনি সাংস্কৃতিকভাবেও তাদের বিতাড়িত করব।

তিনি বলেন, আমাদের সংস্কৃতিতে ‘মঙ্গল’ বলতে কিছু নেই। আমাদের সংস্কৃতি বিজু-বিহু-বৈসাবি। এখন যেটা হচ্ছে এটিই ‘মঙ্গল’। বাঙালি জাতীয়তাবাদের কথা বলে এতদিন যাদের (বাঙালি ছাড়াও বাংলাদেশের অনেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, আজ তারা হাজির। তারা আজ উৎসব করছে। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ এই দুটি একইসাথে উদযাপনের উপলক্ষ এনে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ভূ-রাজনৈতিকভাবে যে জটিলতা তৈরি হয়েছে, তার বিপরীতে এটি বাংলাদেশের জনগণের স্পষ্ট বার্তা। বহির্বিশ্বকে বুঝিয়ে দেয়া, বাংলাদেশ আসলে কী। আমরা দুনিয়া জয় করব।

পহেলা বৈশাখের শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ের মধ্যে ছিল উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা এটি নিজেদের মতো করে ব্যবহার করেছে। এতোদিন শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ে গড়ে উঠেছিল, আজ তা ভেঙ্গে গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি