• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

অবৈধ সম্পদের মামলা

স্বাস্থ্যের সেই মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড


প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
স্বাস্থ্যের সেই মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড। সংগৃহীত ছবি
স্বাস্থ্যের সেই মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড। সংগৃহীত ছবি

আদালত প্রতিবেদক
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং স্ত্রী নার্গিস বেগমের তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিদের জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।  

রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর জামিনে থাকা নার্গিস বেগম আদালতে হাজির হন। রায় শেষে সাজা তাদের পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন।

মামলাটি তদন্ত করে একই বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম। ২০২২ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৩ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন একই আদালত। এরও আগে ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা