• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কিশোর গ্যাং লিডার রুবেলসহ গ্রেপ্তার ৭


প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পি.এম.
শেয়ার করুন 0
কিশোর গ্যাং লিডার রুবেলসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মিরপুরের শাহআলীতে পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় কিশোর গ্যাং লিডার রবিউল ইসলাম রুবেল ওরফে ডুক্কু রুবেলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-রুবেল, শান্ত ইসলাম, সিজয় আহমেদ ওরফে রমজান আলি, আলম, ইয়াকুব আলী, আমিনুল ইসলাম ও সোহেল।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় হওয়া মামলার বাদী জহিরুল ইসলাম। তিনি শাহআলী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

গত সোমবার যুবদল কর্মী রাব্বি খান লোকজন নিয়ে ছাত্রহত্যা মামলার আসামি শাহআলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফকে আটক করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা সেখানে পৌঁছানোর আগে আসামি রফিকুল ইসলাম বগা বাবু তার লোকজনকে নিয়ে শরিফকে সেখান থেকে ছিনিয়ে নেয়।এ নিয়ে রফিকুলের সঙ্গে মামলার বাদীর বাগবিতণ্ডা হয়।

এরই জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহআলী থানার ঈদগাহ মাঠের পাশে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসে এসে জহিরুলকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের বাধার মুখে তারা তা করতে পারেনি। একপর্যায়ে মামলার আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসের সামনের সড়কে জহিরুলের ওপর হামলা চালায়। এতে জহিরুলসহ বেশ কয়েকজন আহত হন।

ডিএমপির শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন,  শাহআলী থানার একটি মারামারির মামলার ঘটনায় ডিবি পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?