• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আওয়ামী লীগ ভারতের পক্ষে রাজনীতি করে- আবদুস সালাম


প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমরা তো কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। আমরা চাই ভারতও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। অতীতে বিএনপির ওপর অনেক দোষ দিয়েছে ভারত; বিএনপি ও বিএনপির সরকার নাকি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। তাহলে এখন কেন ভারত হস্তক্ষেপ করছে।’

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম এসব কথা বলেন।  

তিনি বলেন, ভারত কোনভাবেই চায় না বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের পায়ে দাঁড়াক। বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সারাবিশ্বে মাথা উচু করে দাঁড়াক। আর সেটা চায় না বলেই আওয়ামী লীগের মতো একটি দলকে সব সময় বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় রাখতে চায়। কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ ভারতের পক্ষে রাজনীতি করে। সেটা শেখ হাসিনা স্বয়ং এর আগে ১৯৯৬ সালে যখন ক্ষমতায় ছিলেন তারপর যখন আবার ক্ষমতা চলে গেল তখন তিনি নিজেই বলেছেন; ‘ভারতকে খুশি করতে পারে নাই বলে আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে’। আবার এবার যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি এটা আর কেউ দিতে পারবে না। তার মানে দেওয়া-নেওয়ার সম্পর্কে আজকে একটু টানাটানি হয়েছে বলেই ভারত কিছুটা নাখোশ। আমাদের বক্তব্যে স্পষ্ট- বাংলাদেশ একটি স্বাধীন দেশ। স্বাধীনভাবে চলাফেরা করার জন্যই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কারও দয়ায় কিন্তু দেশ স্বাধীন হয় নাই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের সমালোচনা করে আবদুস সালাম বলেছেন, মোদি সরকার ভারতে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মিডিয়ায় এসেছে কিভাবে সেখানে মুসলমানদের ওপরে অত্যাচার নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। আর আমরা বাংলাদেশের মানুষ বলতে পারি, বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতি বিশ্বাস করি। ধর্ম বর্ণ যার যার আমরা সবাই বাংলাদেশের নাগরিক এটাতেই আমরা বিশ্বাস করি। অথচ ভারত বারবার উস্কে দেয়; আপনারা (উপস্থিত নেতাকর্মী) দেখেছেন ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রচার করার চেষ্টা করেছে যে এখানে নাকি হিন্দুদের নিধন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যাচার। মিথ্যা বলে তারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা সে সময় বলেছি এখনো বলি- আমরা বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। তবে ভারতে যদি একের পর এক এই ধরণের ঘটনা ঘটতেই থাকে তাহলে যদি এক সময় ধৈর্য্যর বাধ ভেঙে যায় সেক্ষেত্রে সেটার দায় দায়িত্ব কে নেবে? তাই আমরা ভারতে বলব- জন্মের পর থেকে যারা ভারতের অধিবাসী কিন্তু শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদের বিতাড়িত করতে আইন তৈরির চেষ্টা করেছেন। এখনো আইন তৈরি করছেন। মূলত জাতিসংঘের আইন, আন্তর্জাতিক আইন যাই বলি তারা কোনো আইন মানে না।

তিনি বলেন, ‘আমি যদি বলি অবৈধদের ভারত থেকে তাড়াবেন; তাহলে প্রথম কাজ শেখ হাসিনা তো সেখানে (ভারত) অবৈধভাবে আছেন, তার তো বৈধতা নাই। আওয়ামী লীগের যারা লুটপাট করে বাংলাদেশের ব্যাংক খালি করে টাকা পয়সা নিয়ে গেছে তারাও তো অবৈধ। তাহলে কী টাকার কারণেই তাদের পুশিং করা হচ্ছে না। তাদেরকে পুশিং করে এই দেশে পাঠিয়ে দেন।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপত্বিতে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রদান, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোঃ আনোয়ার, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি