• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাংলাদেশের নিগার ও শারমিন বাছাইপর্বের সেরা একাদশে


প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৫, ০৬:২২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক
উদ্বেগ-উৎকণ্ঠার এক দিন শেষে কাল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের জয় ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে শ্রেয়তর নেট রান রেট বিশ্বকাপ পৌঁছে দিয়েছে বাংলাদেশ মেয়েদের দলকে।

বাংলাদেশের তিন জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাটাররা। বিশেষ করে, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার দারুণ করেছেন ব্যাট হাতে। ভালো করার স্বীকৃতিও তাঁরা পেয়ে গেলেন। আইসিসি নির্বাচিত বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার ও শারমিন। এ ছাড়া দ্বাদশ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান।

রোববার ২০ এপ্রিল ঘোষিত একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তানের। মুনিবা আলী, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল-পাকিস্তানের এই চারজন জায়গা পেয়েছেন একাদশে। অধিনায়ক রাখা হয়েছে ফাতিমা সানাকে।

বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ডের দুজন করে খেলোয়াড় আছেন সেরা একাদশে, ক্যাথরিন ব্রাইস ও ক্যাথেরিন ফ্রেজার। ওয়েস্ট ইন্ডিজের তিনজন—শেষ ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৭০ রান করা হেইলি ম্যাথুস, অলরাউন্ডার শিনেলে হেনরি ও পেসার আলিয়া অ্যালেইন।

বাছাইপর্বে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার শারমিন তিন ফিফটিতে করেছেন ২৬৬ রান। তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু স্কটল্যান্ডের ব্রাইস, ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৯৩। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৪১ রান করে ব্যাটারদের মধ্যে তিনে বাংলাদেশের নিগার। গ্লাভস হাতে ২টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং করা নিগার সেরা একাদশের উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন।

দ্বাদশ খেলোয়াড় রাবেয়া ৬ উইকেট পেয়েছেন। বাংলাদেশের দুই বোলার জান্নাতুল ফেরদৌস (৯) ও ফাহিমা খাতুন (৮) রাবেয়ার চেয়ে বেশি উইকেট পেয়েছেন। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই মূলত নির্বাচিত হয়েছেন রাবেয়া। ওভারপ্রতি ৩.৭২ ইকোনমিতে রান দিয়েছেন এই লেগি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না