• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মানবতার পক্ষে কাজ করে বিএনপি - আমিনুল হক


প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি সব সময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মোহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসপাতালের ডাইরেক্টর অধ্যাপক ডাঃ এস এম খোরশেদ আলম মজুমদার এর কাছে হাসপাতালের জন্য ৮ টি (আট) হুইল চেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম গুলো করে আসছি। সমাজে মানবকল্যাণে মানবিক যে কাজগুলো রয়েছে তা আমরা সবসময় করে যেতে চাই।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক, মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডাঃ এ কে এম মাসুদ আকতার, হাসপাতাল বহিঃ বিভাগের সহকারী পরিচালক কে এম জিয়াউর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি