• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ও আজ ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, কোন কোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য কিছুক্ষণের মধ্যেই জানানো হবে।

উল্লেখ, রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কায় সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বেড়েছে। হঠাৎ করে মিছিল শুরুর ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?