• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

জুলাই-আগস্ট গণহত্যা

ট্রাইব্যুনালে হাজির ১২ পুলিশ সদস্য


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

আদালত প্রতিবেদক

জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ৪ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ১২ পুলিশ সদস্য ও রবিউল নামে এক যুবলীগ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়৷ আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলাসহ যাত্রাবাড়ি, রামপুরা এবং মিরপুরের গণহত্যার মামলায় আজ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে৷

এসব মামলায় আরও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন-ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা, এস আই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এবং কনস্টেবল মুকুলকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর বাইরে নরসিন্দী যুবলীগ নেতা রবিউল ইসলামাকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা