• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কারা অধিদপ্তরের পরীক্ষার সূচি প্রকাশ


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঢাকার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্যারেড মাঠে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ মে এ পরীক্ষা নেওয়া হবে। এই দিন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্রের প্রিন্টেড (রঙিন) এক কপি পরীক্ষা বোর্ডের কাছে জমা দিতে হবে।

জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি সঙ্গে রাখতে হবে। পুরুষ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফপ্যান্ট ও গেঞ্জি সঙ্গে আনতে হবে।

নারী প্রার্থীদের শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরে আসতে হবে। পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ পরীক্ষার মাঠে প্রবেশ করতে পারবে না। মুঠোফোন, ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য মূল্যবান দ্রব্য নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।

শুধু শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেডিকেল অফিসার নিচ্ছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল
ছবি: সংগৃহীত
বিজিবিতে ১৭৪ অসামরিক পদে নিয়োগ
ছবি: সংগৃহীত
৭ পদে ৫৭৫ কর্মী নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়