• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপির মানববন্ধনে আ.লীগ নেতা


প্রকাশ:  ২ মে ২০২৫, ১২:২৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির মানববন্ধনে আ.লীগ নেতা

রাজশাহী প্রতিনিধি: 

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা। সেই অনুষ্ঠানে দেখা গেছে তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লবকে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মাহবুবুল ইসলামের অপসারণের দাবিতে তাহেরপুর পৌর কৃষকদলের আহ্বায়ক আলাল উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লবও অংশ নেন।

জানা গেছে, তাহেরপুর কলেজ চত্ত্বরের ভেতরে ও কলেজের চারদিকে সাতটি পুকুরসহ প্রায় তিন একর সম্পত্তি রয়েছে। রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্যা আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালে কলেজের সেই সম্পত্তিতে ১৯ লাখ টাকা ব্যয়ে ৪১টি ঘর নির্মাণ করেন। পৌরসভার অর্থায়নে নির্মিত এসব ঘর থেকে ভাড়া দিয়ে টাকা উঠাতে থাকেন তিনি।

গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতারা ঘরগুলো দখল করে। পরে তাহেরপুর কলেজের নামে সেগুলো ভাড়া দেন তারা। সম্প্রতি ইউএনও মাহবুবুল ইসলাম কলেজ কর্তৃপক্ষকে ওই ঘরগুলো থেকে ভাড়া আদায় করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয় বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, সাবেক এমপিকে পুর্নবাসনের চেষ্টা করছেন ইউএনও।

বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আওয়ামী নেতার অংশ নেওয়ার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া

বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেওয়া নিয়ে মাহবুবুর রহমান বিপ্লব বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে নয়, কলেজের শিক্ষক হিসেবে আমি সেখানে যোগ দিয়েছিলাম।’

ডিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি