• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত’


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০৩:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বরাবরই মুক্তগণমাধ্যমে বিশ্বাস করে বিএনপি। অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়াকে বিএনপি কখনও সমর্থন করবে না।

রোববার (৪ মে) বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সম্পাক পরিষদের এই আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা। তারা গনমাধ্যম থেকে ফ্যাসিবাদ বের করতে স্পষ্ট রুপরেখা প্রয়োজন বলে মতে দেন বক্তারা। নতুন বন্দোবস্ত বাস্তবায়নের দীর্ঘসূত্রিতায় পুরোনো কায়দাকেই প্রতিষ্ঠাত হওয়ার শংকাও জানান তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ধোয়া তুলশি পাতা না হলেও দেশে গনমাধ্যমের স্বাধীনতায় এই দলটিই সবেচেয় বেশি কাজ করেছে।

৭৫ এ গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়াসহ দেশের প্রায় সকল ক্ষেত্রে সংস্কার বিএনপির মাধ্যমেই শুরু হয়েছে দাবি করে দলটিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের চেষ্টার সমালোনা করেন বিএনপি মহাসচিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হরনের চেষ্টার প্রবনতা শংকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আমাদের সময় সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন অনেকটাই কম হয়েছে। তবে এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে। তবে আমি বলতে চাই, একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার জন্য আমাদের চিন্তাভাবনাকেও গণতান্ত্রিক করতে হবে। এমন যদি হয় যে আমি যা ভাবছি বা যা বলছি সেটাই ঠিক, এমনটা হলে হবে না। তেমনি একইভাবে কোনো গণমাধ্যম যদি আমার কথা বলে, তাহলে ঠিক আছে, আর আমার কথা না বললে ঠিক নেই, তাহলেও হবে না।

সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি