• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

খালেদা জিয়াকে অভ্যর্থনা: নেতাকর্মীদের প্রতি বিএনপির নির্দেশনা


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০৪:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
চিকিৎসা শেষে আগামী ৬ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে ফিরছেন তিনি। এ উপলক্ষ্যে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবে বিএনপিসহ তার অঙ্গসংঠনগুলোর নেতাকর্মীরা। আর এই অভ্যর্থনা শান্তিপূর্ণভাবে করতে দলটির পক্ষ থেকে এর নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। সেখানে কোনো সংগঠনের নেতাকর্মীরা কে কোথায় দাঁড়াবেন তা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা দাঁড়াবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল- লা মেরিডিয়ান থেকে খিলখেত এলাকা, যুবদল- খিলখেত থেকে রেডিসন হোটেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দাঁড়াবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল- আর্মি স্টেডিয়াম থেকে কবরস্থান, কৃষক দল- বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল- কাকলী মোড় থেকে শেরাটন হোটেল।

এ ছাড়াও, ওলামা দল,তাতী দল, জাসাস, মৎস্যজীবী দল- শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দল ও সকল পেশাজীবী সংগঠন- বনানী কাঁচাবাজার থেকে গুলশান ২, মহিলা দল ও বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ- গুলশান ২ গোলচত্ত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকরমীদের সুবিধামতো জায়গায় থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সকল নেতাকর্মী জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে রাস্তার একপাশে দাঁড়াবে। চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাটা সম্পূর্ণভাবে নিষেধ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি