• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ


প্রকাশ:  ৫ মে ২০২৫, ১১:১২ এ.এম.
শেয়ার করুন 0
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

এবি পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ।  

বিবৃতে আরও বলেন, সন্ধ্যায় গাজীপুরে তার গাড়ীতে তাকে হত্যার উদ্দেশ্যে পতিত স্বৈরাচারের দোসররা  সন্ত্রাসী হামলা চালায়।  যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়, হাসনাতের ওপর হামলার এ ঘটনায় আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এতে প্রমাণিত হয় সরকার জনগণের জান মালের নিরাপত্তা রক্ষার ব‍্যপারে এখনো উদাসীন।

নেতৃবৃন্দ আরও বলেন,  হাসনাত আবদুল্লাহ আমাদের জুলাই বিপ্লবের অন্যতম সহযাত্রী, তার  উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/এম 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি