• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে’


প্রকাশ:  ৬ মে ২০২৫, ১০:১২ এ.এম.
শেয়ার করুন 0
‘খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে’

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৬ মে) সকাল আটটার পরে বিমানবন্দরে ঢোকার সময় তিনি গণমাধ্যমের মাধ্যমে খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।

মির্জা ফখরুল বলেন, সবার কাছে দোয়া চাই বেগম খালেদা জিয়া যেন সম্পূর্ণ নিরাপদে দেশে ফিরতে পারেন, তার সুস্বাস্থ্যের জন্য যেন দোয়া করেন। একইসঙ্গে দেশবাসী যেন গণতন্ত্রের দিকে যেতে পারে সেজন্য সহজেই যাতে একটি পথ অর্জন করতে পারি সেই আহ্বান জানাচ্ছি। 

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নির্যাতিত হয়ে কারাবন্দী থাকার পর যখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়েছিলেন। সেখানে তিনি দীর্ঘ চারমাস চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন। এটা আমাদের, গোটা জাতির জন্য আনন্দের দিন, আজকে গণতন্ত্রের উত্তরণের এই সময়ে তার উপস্থিতি এটা আমাদের জন্য, দেশের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিক।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। দেশকে সঠিক, বৈষম্যহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে।

লন্ডন থেকে ফেরার পথে দোহায় যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যম্বুলেন্স। মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিমানটির।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি