• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

মেলবোর্নে খেলবেন শরণার্থী আফগান নারীরা


প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পি.এম.
শেয়ার করুন 0
মেলবোর্নে খেলবেন শরণার্থী আফগান নারীরা

তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারী ক্রিকেটের কার্যক্রম নেই বললেই চলে। নানা নিয়মের মধ্য দিয়েও যেতে হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডকে। তবে এবার একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আফগান নারীরা। মূলত শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়াদের গিয়ে গঠিত একটি দল খেলবে মেলবোর্নে।

উইমেনস অ্যাশেজের আগে ম্যাচটি হবে আগামী ৩০ জানুয়ারি। ‘আফগানিস্তান উইমেনস ইলেভেন’ নামে দলটি খেলবে ‘ক্রিকেট উইথআউট বর্ডার ইলেভেন’ এর বিপক্ষে। খেলাটি হবে জাংশন ওভালে। মূলত তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়া নারী ক্রিকেটারদের নিয়েই গঠিত হবে দলটি। যদিও এখানে আইসিসির কোনো অবদান নেই। পুরোটাই অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় হবে।

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের (আইসিসি) পূর্ণ সদস্য হতে হলে কিছু শর্ত মানতে হয়। এর মধ্যে আর্থিক সুবিধা পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দেশটির নারী ক্রিকেট দল থাকা ও তাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম চালু রাখা। কিন্তু আফগানদের গত তিন বছরে সেরকম কোনো কিছুই দেখা যায়নি। এতে করে আর্থিকভাবেও আইসিসির লভ্যাংশ পুরোটা পায় না তারা। তালেবানের ভয়েই মূলত নারী ক্রিকেটারা দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমান।

নারী ক্রিকেটের কার্যক্রম না থাকায় আফগানদের সঙ্গে সিরিজ থাকার পরও খেলেনি অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও সম্মত হয়নি তারা। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো সিরিজ দুটি থাকলেও পরে তা বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এভাবেই নারী ক্রিকেটের কারণে নানাভাবে পিছিয়ে আছে আফগানদের ক্রিকেট অবকাঠামোগত উন্নয়নও।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ