• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

মির্জা আব্বাস

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরকারের কাছে নিরাপদ নয়


প্রকাশ:  ১৫ মে ২০২৫, ০৮:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরকারের কাছে নিরাপদ নয়

কুমিল্লা প্রতিনিধি:

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, করিডোর দেয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার।

বৃহস্পতিবার (১৫ মে) বিকালে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাজেক ও সেন্টমার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সস্পষ্ট করার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেননি, ফিরতে পারেননি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর , কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন