• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

জোনায়েদ সাকি

ফ্যাসিস্টের সহযোগীরা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে


প্রকাশ:  ১৬ মে ২০২৫, ০৪:০২ পি.এম.
শেয়ার করুন 0
ফ্যাসিস্টের সহযোগীরা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে

নিজস্ব প্রতিবেদক

ওত পেতে থাকা ফ্যাসিস্টের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারাই দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে গণসংহতি আন্দোলনের আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের গদির বদলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। কিন্তু দেশের মানুষ সেই গদি উল্টে দিয়েছে। পাকিস্তানের সাথে এতবার যুদ্ধ হলেও ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেনি। দেশটি সেখানে ক্ষমতার দাপট দেখাতে পারেনি। শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে ভারতের সকল দাপটকে ভেঙে ফেলা হবে। এ সময় জনগণের মুক্তি নিশ্চিতে নতুন বন্দোবস্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, উপদেষ্টাকে বোতল ছোঁড়ার ঘটনা দুঃখজনক। তবে কাউকে ছাড় দিবেন আবার কারো দাবি মানতে সময় নেবেন এটা গ্রহণযোগ্য না। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনগণের মধ্যে ঐক্য ফিরিয়ে আনুন। এ সময় জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজেদের অবস্থানকে দুর্বল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ/এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন