• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ব্যবস্থাপনায় নেই সঠিক পরিকল্পনা

বজ্রপাতে ১৪ বছরে ৪ হাজার মৃত্যু


প্রকাশ:  ২৩ মে ২০২৫, ০৪:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ২০১৬ সালে ভয়াবহতা বিবেচনায় বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেয়া হয় তালগাছ রোপণ ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনসহ বেশকিছু উদ্যোগ। যেগুলোকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিশেষজ্ঞের মতে, প্রান্তিক মানুষদের মৃত্যুতে বরাবরই উদাসীন থাকে রাষ্ট্র কাঠামো। 

আবহমান বাংলার কৃষিজীবনের চিরচেনা প্রতিচ্ছবি। ফসল ফলিয়ে, ঘাম ঝরিয়ে, গোধূলির আলো মেখে, ঘরে ফেরা। কিন্তু সবার ফেরা হয় না,আচমকা বজ্রপাত ফিরতে দেয় না।

ফিরতে দেয়নি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকী গ্রামের নবম শ্রেণি পড়ুয়া ইরিনা আক্তারকে। এই মে মাসের ৬ তারিখে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হয় ইরিনা ও তার সহপাঠি আদৃতার।

প্রতি বছর বিশ্বে বজ্রপাতে বেশি মৃত্যু হয়- এমন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আর এসব মৃত্যুর অধিকাংশই হয় গ্রামীণ জনপদে। সরকারি তথ্য আর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রায় শ'খানেক প্রাণহানি হয়েছে বজ্রপাতে। আর গেল ১৪ বছরে মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। যাদের ৭০ শতাংশই কৃষক।

বছর কয়েক আগে তালগাছ রোপণ আর বজ্রনিরোধক দণ্ড স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বজ্রপাতে মৃত্যু ঠেকানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু নড়বড়ে পরিকল্পনায় গচ্চা যায় শতকোটি টাকা। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, এসব প্রকল্পকে পরীক্ষামূলকভাবে নেয়া হয়েছিল। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর একটি অ্যাপস নিয়ে কাজ করছে, যাতে বজ্রপাতের ৩০-৪০ মিনিটের আগে ম্যাসেজ দিতে পারে। 

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বজ্রপাত গবেষক অধ্যাপক আশরাফ দেওয়ান বলেন, প্রান্তিক মানুষদের মৃত্যুতে রাষ্ট্র বরাবরই উদাসীন। বজ্রপাতের ক্ষেত্রেও তাই।

এই গ্রামীণ জনপদ জানে না বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ এবং প্রতিরোধ। বিজ্ঞানী আর সরকার, যারা এসব জানেন- প্রাণহানি ঠেকাতে তাদের দিকেই তাকিয়ে প্রান্তিক মানুষেরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি