• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০৯:০৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর পরষ্পরবিরোধী অবস্থান, টানা অবরোধ-আন্দোলন, প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরসহ নানাবিধ আশঙ্কায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনার ভিত্তিতে উদ্ভূত সমস্যার সমাধানের দাবি উঠেছিল বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে। অবশেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে আলোচনায় বসছে দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত।

শনিবার (২৪ মে) বিকাল ৪টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে জামায়াতের সঙ্গে সাক্ষাত হবে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

গত কয়েকদিনের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার ইচ্ছা উপদেষ্টা পরিষদকে জানান। 

বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দুঃখপ্রকাশ করেন।

অন্যদিকে জাময়াত সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না।

সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানিয়েছে সূত্রটি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস