• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সচিবালয়ে দপ্তর ছেড়ে কর্মচারীদের বিক্ষোভ


প্রকাশ:  ২৫ মে ২০২৫, ০৪:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

রোববার (২৫ মে) সকাল থেকে সচিবালয়ের ভেতরে শত শত কর্মকর্তা-কর্মচারী দপ্তর ছেড়ে নেমে এসে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ মিছিল সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে ঘুরে বেড়ায় এবং ‘অবৈধ কালো আইন মানব না’ ‘নিবর্তনমূলক অধ্যাদেশ বাতিল করো’- এই ধরনের নানা স্লোগান দিতে থাকেন কর্মচারীরা। অংশগ্রহণকারীরা জানান, প্রস্তাবিত অধ্যাদেশে এমন কিছু ধারা সংযোজন করা হয়েছে, যা তাদের অধিকার ক্ষুণ্ন করবে এবং চাকরির নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের মাধ্যমে নতুন অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। খসড়ায় ৪৫ বছর আগের কিছু বিশেষ বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংযুক্ত পরিষদের নেতারা বলেন, ‘এই অধ্যাদেশের মাধ্যমে কর্মকর্তাদের যেকোনো সময় শাস্তি দেওয়া বা চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হচ্ছে। এটি একটি নিবর্তনমূলক কালাকানুন, যা সংবিধানবিরোধী। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই খসড়া বাতিলের দাবি করছি।’

কর্মচারীদের পক্ষ থেকে খসড়াটি পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নিতে পারে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি