• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ড. ইউনূসের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব

আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না


প্রকাশ:  ২৫ মে ২০২৫, ১০:১২ পি.এম.
শেয়ার করুন 0
আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না

নিজস্ব প্রতিবেদকঃ 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।

রোববার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, আমরা বড় যুদ্ধাবস্থায় ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ (অস্থিতিশীল) করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে, আত্মমর্যাদা পূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে এগিয়ে যায়।

‘সবাই একসঙ্গে বসাতে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।’

প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে। যাতে আমরা এগোতে না পারি। যাতে সব কিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই।

তিনি আরও বলেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস