• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভিনির ব্যর্থতার কারণ জানেন না আনচেলত্তি


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০১:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের জার্সিতে একের পর এক গোল করে গেলেও জাতীয় দলের হয়ে সবসময়ই কেন যেন নিষ্প্রভ থাকেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের এই তরুণ তারকাকে নিয়ে তাই সমর্থকেরা বেশ হতাশ। ভিনির এই ব্যর্থতার কারণ জানেন না কার্লো আনচেলত্তিও।

সদ্যই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। ৬০ বছর পর ব্রাজিলে ফিরেছে বিদেশি কোচ। রিয়ালে ভিনিকে দীর্ঘ সময় কোচিং করিয়েছেন আনচেলত্তি। কিন্তু জাতীয় দলের হয়ে ভিনির ব্যর্থতার আপাতত কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তার বিশ্বাস, ভিনি দ্রুতই দলে অবদান রাখবেন।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস কেন তার সেরাটা দিতে পারেনি তা বলা কঠিন। এতদিন না পারলেও (ভবিষ্যতে) সে অবশ্যই পারবে। কারণ সে একজন অসাধারণ খেলোয়াড়, কঠোর পরিশ্রমী একজন যোদ্ধা।'

বিখ্যাত এই ইতালিয়ান কোচ আরও বলেন, 'সত্যি বলতে, ব্রাজিলিয়ান খেলোয়াড়দের তাদের জাতীয় দলের প্রতি অনেক ভালোবাসা আছে। কিন্তু এটি তাদের স্বাভাবিক চিন্তাভাবনাকে কিছুটা প্রভাবিত করতে পারে; এই অর্থে যে, কখনও কখনও তারা ভালো করার জন্য অনেক চাপে থাকে। এটি তাদের ভালো করার পথে বাধা হতে পারে। তবে আমি পুরোপুরি নিশ্চিত যে, ভিনি তার জাতীয় দলের হয়ে আসল রূপ দেখাবে।'

ভিওডি বাংলা/ডিআর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না