• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচন আবশ্যক, তবে সংস্কার বাদ দিয়ে নয়: আখতার


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০৪:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে সেটা রাষ্ট্র সংস্কার কার্যক্রম বাদ দিয়ে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

এনসিপির সদস্যসচিব বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। নির্বাচন আবশ্যক তবে সেটা সংস্কার বাদ দিয়ে নয়।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেয়া হয়েছে তার মধ্য থেকে সাংবিধানিক প্রক্রিয়াতেই একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হওয়ার সুযোগ রয়েছে।
 
আখতার হোসেন বলেন, যারা সরকার গঠন করে তারা যদি তাদের মনমাফিক বিচারপতি, দুদক পরিচালক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধান নিয়োগ করে; তাহলে সেই প্রতিষ্ঠানগুলো যে অর্থ প্রতিষ্ঠিত, সেই লক্ষ্যে কাজ করতে পারবে না।

’৭১ সালে জামায়াতের যে দায় রয়েছে, তা পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ টি এম আজহারের মুক্তির মধ্যদিয়ে একজন ব্যক্তি বিচার পাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে।

আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল থাকবেই, তবে মৌলিক সংস্কারের প্রশ্নে সব রাজনৈতিক দলকে একমত হতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি