• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সঠিক সংস্কারের জন্য উপদেষ্টা  পরিষদের সংস্কার জরুরি: রাশেদ খাঁন


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০৭:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি

জুলাইয়ের আকাঙ্ক্ষা; সংস্কার ও বাস্তবতা  নিয়ে পেশাজীবীদের ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ।

মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, "সরকারকে বলবো জাতীয় সংলাপ যাতে চা নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে কি সিদ্ধান্ত নিলেন, সেটি জাতিকে জানান। নতুবা এই সংলাপ ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এতে গড়িমসি কেন? জাতিকে অন্ধকারে রেখে মিষ্টি মিষ্টি কথা বলে সংস্কার করা যায় না। সংস্কারের জন্য স্বচ্ছতা ও পরিকল্পনা লাগে।

রাশেদ খাঁন বলেন, ১০ মাসে কি সংস্কার করলেন? পদত্যাগ নামে ইমোশনাল ব্লাকমেইল করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে নিশ্চিত কোন রহস্য আছে। নতুবা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন কিভাবে একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে শুনতে হয়?  কেন তিনি পদত্যাগ করবেন? তার পদত্যাগ কি কেউ চেয়েছে?  বরং এই জাতি তাকে সম্মানিত করেছে, ভবিষ্যতেও করবে। উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরম্যান্স তো দেখি না? এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে টিম জেতা যাবে না।

নির্বাচন ও সংস্কার বিষয়ে তিনি বলেন, এভাবে বিচার, সংস্কার ও নির্বাচন কোনটাই সঠিকভাবে হবে না। সঠিকভাবে সবকিছু করার জন্য উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি। কিন্তু সেদিকে মনোযোগ নাই, সরকার বিদেশিদের তাবেদারি করতে করিডর, বন্দর দেওয়ার খেলায় মেতেছে। আবার বিনিয়োগ আসবে, রোহিঙ্গা ফেরত যাবে কতশত কথার ফুলঝুরি! সরকারকে বলবো, যতোটুকু  বাস্তবায়ন করতে পারবেন, ততোটুকু স্বপ্ন দেখান। অতিরিক্ত স্বপ্ন দেখিয়ে, সেটির বাস্তবায়ন না করতে পারলে পরে জাতি হতাশ হবে। আমরা কেউ বলি নাই,  সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন। তবে একটার সাথে আরেকটা মুখোমুখি করবেন না।

আলোচনা সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ হাসান।এছাড়াও বক্তব্য রাখেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লতিফ মাসুম, পেশাজীবি অধিকার পরিষদের সহ-সভাপতি ড. ইমরান হোসাইন, ড. এ্যাড. মোহা. শরিফুল ইসলাম, এ্যাড. মেহেদি হাসান, মনিরুল মাওলা,জি এম রোকোনুজ্জামান,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক ইমরান খান,ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী, মহানগর উত্তরের সাবেক সভাপতি আবির আহমেদ সবুজ প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি