• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তুমুল বৃষ্টিতেও নগর ভবনে ঢাকাবাসীর অবস্থান কর্মসূচি


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ১২:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

সকাল থেকেই তুমুল বৃষ্টি  উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী।  ১৪তম দিনের মতো একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান করছেন তারা।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসবে নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। সকাল থেকেই ঝুম বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকে ঢাকাবাসী।  অনেকে আবার বৃষ্টিতে ভিজেই এসে উপস্থিত হয়, ছাতা-ত্রিপল মাথায় নিয়ে বৃষ্টির মাঝেই বিক্ষোভ করেন তারা।

পরে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান ফটকে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের পক্ষে শ্লোগান দিতে থাকেন তারা।  অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ দাও, দিতে হবে, শপথ নিয়ে তালবাহানা চলবেনা চলবে না, এক দুই তিন চার, আসিফ তুই গদি ছাড়, আসিফের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাওসহ প্রভৃতি শ্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা।

একই দাবিতে সকাল সব ধরনের কার্যক্রম  বন্ধ করে দিয়ে ঢাকাবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন।  টানা ১৪ দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারাও। একই সাথে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ওয়ারীর হাজী আনোয়ার বলেন, আমরা ইশরাককে হাসিনার সাথে লড়াই করে ভোট দিয়েছি, মাগার হাসিনা তাকে সেই চেয়ারে বসবার দেয় নাই। এখন আদালতের রায় নিয়ে আসছি, এই সরকার হাসিনার মতোই আমাগো  জনতার মেয়রকে আবার বসবার দিচ্ছে না। তামশা শুরু  করেছে। আমরা এর প্রতিবাদ করছি আন্দোলন করে আমাগো মেয়র আমাদের জন্য শপথ পড়াতে বাধ্য করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাগার বাড়ি যামু না।

বৃষ্টিতে ভিজতে ভিজতে ষাটোর্ধ কালাম হাজী ক্ষোভের সাথে জানান, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এই আন্দোলনে আসছি।আর সরকার আমাগো নিয়ে মশকড়া শুরু করেছে। এইসব তামাশা কিন্তু আমরা মানবো না। তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নেন, নাহলে ঢাকা অচল করে দিবো।

শ্রমিক ককর্মচারী ইউনিয়নের এক কর্মচারী মোহন জানান, আমাদের দাবি একটাই ইশরাক হোসেনকে মেয়র দায়িত্ব বুঝিয়ে দেন।নাইলে এই নগর ভবনের একটা পাতাও নড়ছে না। আমরা কোন কাজই করবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়ের ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ কোন কার্যক্রমে অংশ নিবো না।

ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহরমান জানান, আমাদের এই আন্দোলন যৌক্তিক। আমাদের দাবি একটাই মেয়র ইশরাককে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, অন্তবর্তীকালীন সরকার এটা নিয়ে নাটক শুরু করেছে। আমারা কোন নাটকের ধার ধারি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। একই সাথে আজকের কর্মসূচি থেকেও উপদেষ্টাি আসিফের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেবকে মেয়রের দায়িত্ব বায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসী। এই দাবিতে গেল সপ্তাহে দুই দিন যমুনার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী।

গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু ইশরাক হোসেনকে সেই গেজেট বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক