• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পথসভার অভিজ্ঞতা কখনো ভুলবেন না ডা. তাসনিম


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ০৪:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাটির (এনসিপি) প্রচারে গত তিন দিন ধরে বন্দর নগরী চট্টগ্রামে ২৫টির বেশি সমাবেশে অংশ নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রাকের করে পথসভা করেছেন তিনি। যেখানে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার কথা জানান জারা।

বৃহস্পতিবার (২৯মে) চট্টগ্রামের ৩ দিনের সমাবেশের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন তাসনিম জারা। যেখানে রাজনীতিবিদ হিসেবে জীবনের প্রথম এমন পথসভার অভিজ্ঞতাকে কখনো ভুলবেন না বলে জানান তিনি।

তাসনিম জারার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

চট্টগ্রামের ভালোবাসায় সিক্ত

তিন দিনে ২৫টির বেশি সমাবেশে অংশ নিয়েছি, হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়েছে। রাজনীতিবিদ হিসেবে প্রথম রোড ট্যুর ছিল এটা। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না।

যতই এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়েছি, মানুষের ভিড় ততই বেড়েছে। কিন্তু শুধু ভিড় নয়, আমাকে সবচেয়ে ভালো লেগেছে মানুষ যেভাবে যোগ দিয়েছে সেটা দেখে। কেউ এসেছে রাস্তায়, আবার কেউ আমাদের দেখেছে ছাদ থেকে, জানালা থেকে, বারান্দা থেকে। কেউ গ্রিল ধরে দাঁড়িয়ে থেকেছে, কেউ হাত নেড়েছে, হাসি দিয়েছে। আমি চেষ্টা করেছি সবার সঙ্গে চোখে চোখ রেখে হাত নাড়তে।

বাহাদ্দারহাটে চোখে পড়ে একটি ছোট ছেলে, হয়তো সাত-আট বছর বয়স হবে। একটি বিল্ডিংয়ের বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আমাদের দেখছিল। পাশে ছিল তার পরিবারের কয়েকজন। আমি হাত নাড়লাম, ওরাও নাড়ল। পরে যখন আমি বক্তব্য শুরু করি, সেই বারান্দার দিকেই ইশারা করে বলেছিলাম, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে এই শিশুটি নিরাপদে বড় হতে পারবে, তার সামর্থ্য ও স্বপ্ন পূর্ণভাবে বিকশিত করতে পারবে। আমি যখন ওর কথা বলি, ওর পরিবার ছেলেটাকে তুলে ধরে। সবাই ওর প্রতি করতালি দেয়।

আমরা এই জন্যই রাজনীতি করব। এমন একটি বাংলাদেশ গড়তে কাজ করব, যেখানে শুধু বেঁচে থাকার সুযোগ নয়, সম্মানের সঙ্গে নিজেকে গড়ে তোলার সুযোগ থাকবে। প্রতিটি নাগরিক যেন নিজের ক্ষমতা ও সম্ভাবনা বিকাশ করতে পারে। অমর্ত্য সেন আর মার্থা নুসবাম একে বলেন “Capability Approach”।

এই সফরে যেসব অভিজ্ঞতা হয়েছে তা আমার চিন্তা, দর্শন ও কাজকর্মে প্রভাব ফেলবে। একজন রাজনীতিক হিসেবে না, একজন নাগরিক হিসেবেও।

আজ থেকে আবার যাত্রা শুরু। মোহাম্মদপুরে আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে রোড র‌্যালিতে অংশ নিচ্ছি। আপনাদেরকে আমন্ত্রণ রইল।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি