• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শিক্ষা-সংস্কৃতির প্রসারে উদার হতে হবে: আবদুস সালাম


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ০৫:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, শিক্ষা-সংস্কৃতির প্রসারে আমাদের আরও উদার হতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমি চেষ্টা করব যাতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রধান্য দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ মে) মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আবদুস সালাম বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দিয়েছে। উচিত ছিল এটা বাড়ানো। তবে আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমার দল বিএনপি সরকার গঠন করলে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শিক্ষাখাতকে প্রধান্য দেওয়া হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই এলাকার বেশির ভাগ মানুষই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের। সুতরাং এখানকার শিক্ষার্থীরাও ওসব পরিবার থেকে আসে। এদের আর্থিক অস্বচ্ছলতার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে। আমরা চেষ্টা করি তাদের মেধা বিকাশ যাতে যথাযথভাবে হয়। এজন্য নানান উদ্যোগ গ্রহণ করেছি। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে দুর্বল ও সবল শিক্ষার্থীদের পৃথকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। 

ভিওডি বাংলা/ ডিআর/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি