• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক


প্রকাশ:  ৩১ মে ২০২৫, ০৫:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা।

শনিবার (৩১ মে) অনুষ্ঠিত পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বসিয়ে বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এ আয়োজন। দিনব্যাপী চলা এই হেল্প ডেস্ক কার্যক্রমে প্রধানত পরীক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যার সমাধান দেওয়া এবং তাদের পরীক্ষায় অংশগ্রহণে সহজতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ছিল মুল লক্ষ্য।

ট্রাফিক সহায়তা, সিট প্লান, মোবাইল ও দরকারী জিনিস আমানতসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করে কলেজ ছাত্রদলের কর্মীরা।

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের সহায়তা নয়, বরং ছাত্রদলের মানবিক দায়িত্ববোধেরও পরিচায়ক। তারা আরও বলেন, ‘‘আমরা চাই আমাদের সংগঠন প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়াক এবং তাদের পড়াশোনা ও পরীক্ষায় সফল হওয়ার পথে সহায়ক শক্তি হয়ে থাকুক।’’

কুড়িগ্রাম জেলা ছাত্রদল এবং সকল ইউনিটের সহায়তায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হয়।

 এসময় কার‌্যক্রম তদারকি করেন কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক, আসাদুজ্জামান আকাশ সদস্য সচিব- মিলন রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

ভিওডি বাংলা/এরশাদুল হক/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক