• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে কঠোর আন্দোলন


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০১:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান বাদিউল কবীর। 

তিনি বলেছেন, ‘অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ 

সোমবার সচিবালয়ে দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে তিনি এসব কথা বলেন। কর্মচারীদেরকে সরকারের প্রতি আনুগত্য প্রকাশের বাইরে ঠেলে দেওয়ার অপতৎপরতা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি ঈদের পরে সারা দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

এছাড়াও সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ কোনোভাবেই সরকারি কর্মচারী বান্ধব আইন নয় বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের আরেক কো চেয়ারম্যান নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘কর্মকর্তা কর্মচারীদের অন্ধকারে রেখে এ অধ্যাদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। অবিলম্বে এ অধ্যাদেশ বাতিল করতে হবে।’

এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে মিছিল সহকারে গিয়ে তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ঐক্য ফোরাম নেতারা।

অন্যদিনের মতো আজও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল ১১টার দিকে সচিবালয়ের জমায়েত হয়ে বিক্ষোভ করেন। এ সময় অধ্যাদেশটিকে কালোআইন উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরতরা।

এর আগে একই দাবিতে ১ জুনও তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। ওইদিন বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। এরপর মিছিল নিয়ে তারা খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে স্মারকলিপি দেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেন তারা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার জাপান সফর শেষে দেশে ফিরেছেন। এখন মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। কর্মচারী নেতারা বলছেন, এ অবস্থায় প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা আশাব্যঞ্জক খবর পাবেন।

২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যায়িত করে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই ২৫ মে সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এ অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চার দিন বিক্ষোভের পর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনা শুরু করায় কর্মসূচিতে পরিবর্তন আনেন তারা। গত বুধবার কর্মসূচি এক দিনের জন্য স্থগিত করে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি