• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি নেতা সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে


প্রকাশ:  ৩ জুন ২০২৫, ০৩:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির জেষ্ঠ্য নেতাদের অনেকের বক্তব্যেই স্পষ্ট হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ। বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত দলটি। তাই প্রকাশ্যে দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে মুহাম্মদ ইউনূস প্রসঙ্গ।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগেরই কৌশল, বিএনপি নেতাদের এমন অবস্থান। কিন্তু এমন তিক্ত সম্পর্ক কি জরুরি ছিল?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেছেন, এই যে সরকারের বিরুদ্ধে চাপ দেয়া হচ্ছে, সেই চাপের একটা প্রকাশই ঘটছে নানা বক্তৃতায়, তার বিরুদ্ধে নানা রকম শক্ত কথা বলে। সুতরাং এটা তো বিএনপির যে চাপের কৌশল, সেটারই অংশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের যে পর্যায়ের নেতৃত্ব যেভাবেই কথা বলেন না কেন, অতি অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনটেইন করে কথা বলা উচিত। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি। উনার সম্মান অক্ষুণ্ন থাকুক, সেজন্যই আমরা বারবারে উনাকে তাগাদা দিয়েছি আপনার সম্মানে আঘাত লাগে সে রকম কোনও কর্মকাণ্ড যেন সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান না হয়।

বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে মুহাম্মদ ইউনূসের প্রতি আওয়ামী লীগ সরকারের আচরণ আর বক্তব্যের তুলনাও করেন কেউ কেউ।

রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমদ মনে করেন, রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে।

আর সালাহউদ্দিন আহমদের মতে, দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। তিনি বলেছেন, আপনি (প্রধান উপদেষ্টা) নিরপেক্ষ নন অথবা আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে অথবা আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনও পক্ষপাতিত্ব করছেন এ রকম কোনও কিছু যেন দৃশ্যমান না হয়। এই কলঙ্ক তিলক নীতি চাই না যে বাংলাদেশের নিরপেক্ষ সরকার পক্ষপাতিত্ব করেছে।

ড. সাব্বির আহমেদ বলেন, দৃশ্যত মনে হয় যে উনি খুব ডায়ালগে বিশ্বাস করেন, কিন্তু সাধারণত আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না। বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। উনি উনি অনেক কিছু অর্জন করেছিলেন, কিন্তু অনেক কিছু উনি লসও করে ফেললেন। দ্রুত লস করে ফেললেন।

উল্লেখ করার মতো বিষয় হলো, ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির। কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়ছে বলেই সাম্প্রতিক নানা আলাপ ও কাজকর্মে তা স্পষ্ট হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি