• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

প্রবাসীদের জন্য দূতাবাসের সেবা নিশ্চিত করতে হবে - এবি পার্টি


প্রকাশ:  ৩ জুন ২০২৫, ০৪:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পৃথিবীর শতাধিক দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সমস্যা বিবেচনায় নিয়ে তা সমাধানের লক্ষ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি হস্তান্তর করে। দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে এবি পার্টি।

মঙ্গলবার (৩ জুন) ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহকারী শ্যাডো সম্পাদক ড. জাভেদ ইকবালের ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আমরা প্রবাসীকল্যান উপদেষ্টাকে জানিয়েছি দেশের অর্থনীতির অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। এটা অব্যাহত রাখতে তাদের সেবা নিশ্চিত করতে হবে। এসময় তিনি এবি পার্টির মূল উদ্বেগ এবং লিখিত প্রস্তাবসমূহ তুলে ধরেন।

পাসপোর্ট নবায়ন এবং হোম ডেলিভারি, পেমেন্ট সিস্টেমের সংস্কার, সুবিন্যস্ত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, কারাবন্দী বাংলাদেশীদের প্রত্যাবাসন নিশ্চিত করা এবং একটি ওয়ান-স্টপ আইনি পরিষেবা এবং কল সেন্টার প্রতিষ্ঠার  দাবি জানান তারা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি