• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঈদে বিশেষ কর্মসূচি ঘোষণা করল এনসিপি


প্রকাশ:  ৬ জুন ২০২৫, ০৩:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়া চামড়ার সিন্ডিকেট ভাঙতে কয়েকটি দাবি জানিয়েছেন দলের নেতারা।

শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ও দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার লিখিত বক্তব্য পাঠ করে ঈদ কেন্দ্রিক এসব কর্মসূচির কথা জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক, দক্ষিণের সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের ও তাওহিদুল ইসলাম।

আকরাম হুসাইন বলেন, প্রতিটি ওয়ার্ডের চারটি কর্মসূচি থাকবে। প্রতিনিধি দল থাকবে। আজ থেকে তিন দিন আমাদের কর্মসূচি চলবে।

তিনি আরো বলেন, সিটি করপোরেশনকে সহযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্ন করার সামগ্রী বিতরণ, সচেতনতা ইত্যাদি উত্তর ও দক্ষিণে হটলাইন চালু করছি। ওই হটলাইনে কেউ কল দিলে ৩০ মিনিটের মধ্যে তাৎক্ষণিক আমরা চলে যাবো।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি