• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঈদের দিনেও আন্দোলনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ০৪:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিনেও চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা।

প্রকল্পের কর্মীরা জানান, তাঁরা টানা ১১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে অনশন কর্মসূচিতেও অংশ নেন তাঁরা।

তথ্য আপাদের চার দাবি
১. প্রকল্পে কর্মরত সব জনবলকে একই গ্রেডে পদসৃজন করে রাজস্বখাতে স্থানান্তর।
২. রাজস্বখাতে স্থানান্তরে সময় প্রয়োজন হলে প্রকল্পের মেয়াদ ৩ থেকে ৫ বছর বৃদ্ধি।
৩. রাজস্বে স্থানান্তর সম্ভব না হলে মন্ত্রণালয়ের শূন্য পদে একই গ্রেডে আত্তীকরণ।
৪. কর্তন করা বেতন ও ভাতা দ্রুত পরিশোধ।

তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) সংশ্লিষ্ট কর্মীরা বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য আমরা সাত বছরেরও বেশি সময় মাঠপর্যায়ে কাজ করছি। এই প্রকল্পের সাফল্যের ৯০ শতাংশ আমাদের হাত ধরেই এসেছে। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হলে আমরা প্রায় দুই হাজার নারী একসঙ্গে বেকার হয়ে যাব।’

তারা আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছি না, বরং সরাসরি সরকারের হয়ে কাজ করে এসেছি। নারীর ক্ষমতায়নের জন্য আমাদের প্রচেষ্টাকে যদি এইভাবে উপেক্ষা করা হয়, তাহলে তা চরম বৈষম্য। যে বৈষম্যের বিরুদ্ধে অন্যরা লড়াই করেছে, আজ তা-ই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস