• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না: মঈন খান


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ০৫:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, হযরত ইব্রাহিম (আ:) এর সময় বহু বছর আগে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকে মহান আল্লাহ তায়লার কাছে আত্মদান করতে বলা হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

শনিবার (৭ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল আজহার নামাজ আদায় করতে এসে তিনি একথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আমাদের প্রতিবেশী, ভাই, বন্ধু তারা যদি কষ্টে থাকে তাহলে ঈদের আনন্দ উদযাপন সম্পূর্ণ হবে না। ইসলামের শিক্ষা হলো আমরা একে অপরে  আনন্দকে ভাগ করে নেব, অংশীদার হব এবং একে অপরের কষ্টটাকেও ঠিক একই ভাবে ভাগ করে নেব। ইসলামের এই যে শিক্ষা, ভাতৃত্ববোধ, সাম্যের শিক্ষা তা আমাদের মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, অর্থ, বিত্ত, বৈভব, প্রিয়জন মানুষের জীবনে সবকিছু নয়, এই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। আমরা ঘোড়াশাল-পলাশে আগেও দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একে অপরের ভাই হিসেবে এখানে শান্তিতে বসবাস করি। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, সহ্য করব না, কোনও ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। এখানে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত হতে হবে, শান্তির জীবনযাপনের পদ্ধতি ও শান্তির সমাজ ব্যবস্থা সেটাকে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করব। তাই আসুন ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সত্যিকার মানুষ হিসেবে একে অপরের সাথে সুন্দরভাবে বসবাস করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি এম সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি