• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ যেসব স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে


প্রকাশ:  ৯ জুন ২০২৫, ০৯:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের জন্য এসেছে দারুণ খবর। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের যোদ্ধারা। এই ম্যাচটি এবার সরাসরি দেখার সুযোগ মিলবে দেশের আটটি স্থানে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়েছে, যাতে ফুটবলপ্রেমীরা একসঙ্গে বসে খেলাটি উপভোগ করতে পারেন। সমর্থকদের উদ্দীপনা ও মাঠের বাইরে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ম্যাচের টিকিট ছাড়ার ২০ দিনের মাথায়ই সব টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেক ভক্ত টিকিটের জন্য বঞ্চিত হন। তাদের কথা মাথায় রেখেই ম্যাচ সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি-স্পোর্টস নিশ্চিত করেছে, দেশের আটটি স্থানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে ম্যাচটি।

এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা ও প্রত্যাশা। বিশেষ করে এ ম্যাচ দিয়েই বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে কানাডিয়ান লিগে খেলা ফুটবলার সমিত সোমের। তার অন্তর্ভুক্তিকে ঘিরে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে আলাদা আগ্রহ।

এ ছাড়া দলে রয়েছেন বিদেশি লিগে খেলা দুই ফুটবলার- হামজা চৌধুরি ও ফাহমিদুল ইসলাম, যাদের অভিষেক ইতোমধ্যেই হয়ে গেছে। এই তিন প্রবাসী তারকার উপস্থিতিতে দলের মাঝমাঠ ও রক্ষণভাগে দেখা যেতে পারে নতুন শক্তি ও ভারসাম্য।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ‘ডি’ গ্রুপে এর আগে ভারত ও হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দু’দলই। ফলে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই ম্যাচটি উপভোগ করতে পারবেন নিচের আটটি স্থানে:

১. রবীন্দ্র সরোবর, ঢাকা

২. এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

৩. জেলা পরিষদ চত্বর, ময়মনসিংহ

৪. জেলা পরিষদ চত্বর, রংপুর

৫. নানকিং বাজার, রাজশাহী

৬. জিরো পয়েন্ট, সিলেট

৭. শিববাড়ি মোড়, খুলনা

৮. বেল’স পার্ক, বরিশাল

ফুটবলপ্রেমীরা যাতে একসঙ্গে ম্যাচ উপভোগ করতে পারেন এবং লাল-সবুজের প্রতিনিধিদের জন্য গলা ফাটাতে পারেন, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না